ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৮
logo
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৫

পাকিস্তান ম্যাচের আগে বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। তবে নারী বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরুর ঠিক আগে বড় দুঃসংবাদ পেল দল। নিগার সুলতানা জ্যোতিদের দলের প্রধান কোচ সারোয়ার ইমরান স্ট্রোক করেছেন।

গতকাল কলম্বোয় তিনি মাইনর স্ট্রোকের শিকার হন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন নারী দলের সঙ্গে থাকা বিসিবির টিম ম্যানেজার এসএম গোলাম ফায়েজ।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘গতকালকে হুট করেই বাম পায়ে একটু অবশ অনুভূত হচ্ছিল স্যারের। তো আমরা ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক মঞ্জু ভাইকে নিয়ে হাসপাতালে চলে যাই। সেখানে এমআরআই করানোর পর জানা গেল, ব্রেইনে মাইনর একটা স্ট্রোক হয়েছে তার।’

স্ট্রোকের পর গত সোমবার দিনটা হাসপাতালেই কাটিয়েছিলেন সরোয়ার ইমরান। মঙ্গলবার রাতের দিকে হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন।

এরপরই তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। আপাতত তাকে নিয়ে খুব একটা শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সারোয়ার ইমরান গেল ফেব্রুয়ারিতে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পান। তার হাত ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বের টিকিট পায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram