ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৫

দুই রানে সাকিবের ১ উইকেট, জয়ে ফিরল অ্যান্টিগা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেরে সেরাটা দিতে পারছেন না সাকিব আল হাসান। টানা তিন ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায়, পুরোপুরি বোলিংটাও করার সুযোগ পাচ্ছেন না। তবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে জয় পেয়েছেন তার দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগে ব্যাট করতে নেমে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৬৭ রানের লক্ষ্য দিয়েছিল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে নাইট রাইডার্স। এতে ৮ রানের জয় পায় বারবুডা ফ্যালকন্স।

এদিন ব্যাট হাতে ১৩ বলে মাত্র ৭ রান করে উসমান তারিকের বলে ক্যাচ আউট হয়েছেন সাকিব। এতে ৭৭ রানে ৫ উইকেট হারায় অ্যান্টিগা। এরপরই বিপর্যয়ে পড়া দলটির পাল্টা লড়াই শুরু। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন মিলে গড়েন ৬৯ রানের জুটি। 

২০ বলে ৩টি করে চার–ছক্কায় ৪৫ রান করেন অ্যালেন। এ ছাড়া ইমাদ ২৭ বলে এক চার ও দুই ছক্কায় ৩৯ এবং শামার স্প্রিংগার ৫ বলে ১০ রান করলে লড়াইয়ের পুঁজি (১৬৭) পায় অ্যান্টিগা।
 
এদিকে বোলিংয়ে এক ওভারে ২ রানে ১ উইকেট নিলেও সাকিবকে আর বোলিংয়ে আনেননি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিম।

লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু পায় অ্যান্টিগা। তবে মাঝে উইকেট হারাতে থাকে তারা। ১১০ রানে ৬ উইকেট হারানো নাইট রাইডার্সের জন্য তখন হার ছিল কিছু সময়ের অপেক্ষা। তবে আশা হয়ে ক্রিজে ছিলেন পোলার্ড। তিনিই মূলত ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন।

২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার। ১৯তম ওভারেই পোলার্ড ২২ রান নিয়েছেন। কিন্তু শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৮ রানে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন স্প্রিংগার। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram