ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫০
logo
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৫

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

রোস্টন চেজের অলরাউন্ড নৈপুণ্য আর শেরফেন রাদারফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরেছে স্বাগতিকরা।

টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা।

জেডেন সিলস দুর্দান্ত বোলিং করে ৭ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট, যার মধ্যে একই ওভারে ফেরান সাইম আইয়ুব ও বাবর আজমকে। ধীরগতির ব্যাটিংয়ে ৩৮ বলে মাত্র ১৬ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ানও। বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ হয়ে পাকিস্তানের ছন্দ ভেঙে যায়। শেষ দিকে হুসেইন তালাতের ৩১ হাসান নেওয়াজের দ্রুত ৩৬ রানে ভর করে ৩৭ ওভারে ৭ উইকেটে ১৭১ রানে থামে সফরকারীদের ইনিংস।

বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। রান তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা, হাসান আলির দুই ওভারে দুই উইকেট হারায় তারা। তবে পরিস্থিতি সামাল দেন রাদারফোর্ড ও চেজ। রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ রান করে ম্যাচের গতি পাল্টে দেন, যেখানে এক ওভারে শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে আসে ১৭ রান।

চেজ খেলেন ৪৭ বলে অপরাজিত ৪৯ রানের ম্যাচ জেতানো ইনিংস, সঙ্গে বল হাতে ২৬ রানে ১ উইকেটও নেন। শেষ দিকে শান্তভাবে রান তুলে ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ আগস্ট একই ভেন্যুতে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram