ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৫

তোমাদের পুরুষ দলে কি নারীরাও খেলে- প্রশ্ন ট্রাম্পের

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অডি ফিল্ডে গ্রুপ ‘জি’-এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরিনের ক্লাবটি। তবে মাঠের সাফল্যের আগে একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয় দলটি।

ম্যাচের আগের দিন হোয়াইট হাউস সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুভেন্টাসের খেলোয়াড় ও কর্মকর্তারা।

ট্রাম্পকে ক্লাবের একটি জার্সিও উপহার দেওয়া হয়। এ সময় প্রেসিডেন্ট হঠাৎ করেই প্রশ্ন করে বসেন, ‘তোমাদের পুরুষ দলে কি নারীরাও খেলে’—যা ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের প্রসঙ্গে ইঙ্গিত করছিল বলে ধারণা করা হচ্ছে।

তার এ মন্তব্যে উপস্থিত অনেকে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। জুভেন্টাসের জেনারেল ম্যানেজার ড্যামিয়েন কোমোলি কৌশলে পরিস্থিতি সামাল দেন এবং বলেন, ‘আমাদের একটি খুবই প্রতিভাবান নারী দল রয়েছে।

এ ঘটনার পর মাঠে ফিরে দারুণ পারফর্ম করে জুভেন্টাস। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে তারা। ফরাসি ফরোয়ার্ড র‍্যান্ডাল কোলো মুয়ানি এবং পর্তুগিজ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও উভয়েই দুটি করে গোল করেন।

বাকি একটি গোল আসে তরুণ তুর্কি স্ট্রাইকার কেনান ইয়েলদিজের পা থেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram