ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪
logo
প্রকাশিত : জুন ১, ২০২৫

ইন্টার মিলানকে ৫-০ গোল উপহার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনাকে হারানোর পর ভক্তরা ধরেই নিয়েছিল হয়তো এবার শিরোপা জিতবে ইন্টার মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগ মানেই সারপ্রাইজ! ইন্টার মিলানকে ৫ গোল উপহার দিয়ে এবারের আসরের শিরোপা জিতে নিলো ফরাসি ক্লাব পিএসজি!

নেইমার-লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে! কেউই পারলেন না পিএসজিকে স্বপ্নের সেই শিরোপা এনে দিতে। এর মধ্যে অনেক কোচ এসেছেন এবং গিয়েছেন। তবে ২০১৫ সালে বার্সাকে ট্রেবল জেতানো লুইস এনরিকে ঠিক ও১০ বছর পর পিএসজিকে এনে দিলেন সেই কাঙ্ক্ষিত শিরোপা।

১৪ বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ কিনেছিল পিএসজি। প্রত্যেক সিজনে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ক্লাবটি। তবে এবার আর ভুল করেনি ফরাসি জায়ান্টরা।

ইন্টারকে গোল উপহার দেয়া শুরু করেন সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমি। প্রথম গোলটা তিনিই করলেন। সাবেক ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেও উদযাপনটা করেননি তিনি। ম্যাচের মাত্র ১২ মিনিটে। গোলটি অ্যাসিস্ট করেছেন মাত্র ১৯ বছর বয়সী দেজ্যের দুয়ের।

এরপর ম্যাচের ২০ মিনিটে প্রথম আর ৬৩ মিনিটে করলেন দ্বিতীয়টা। যে ম্যাচে উসমান দেম্বেলে, লাওতারো মার্তিনেজদের মতো ব্যালন ডি’অর প্রত্যাশীরা আছেন, সে ম্যাচে সব আলো কেড়ে নেন এখনও ২০ না ছোঁয়া দুয়ে।

 খিচা কাভারাতশখেলিয়ার পা থেকে যখন এল চতুর্থ গোলটা, তখন পিএসজির জয় নিশ্চিত হয়ে যায়, সিমোন ইনজাঘিও মেনে নেন, এবারও হলো না। শেষ দিকে মাইলুলুর গোলে পিএসজি ব্যবধানটা আরেকটু বাড়িয়েছে।

ম্যাচ শেষ করেছে ৫-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন একপেশেভাবে জিততে পারেনি কোনো দল, পিএসজি তাদের প্রথম শিরোপাটা জিতল এভাবেই।

এর আগে, ২০২০ সালে লিসবনের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল পিএসজি। এবার সেই বায়ার্নের ঘরের মাঠ থেকেই শিরোপা জিতলো ফরাসি ক্লাবটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram