ঢাকা
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৮
logo
প্রকাশিত : মার্চ ১৭, ২০২৫

দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। আর ক’দিন বাদেই বাংলাদেশকে যিনি প্রতিনিধিত্ব করবেন মাঠে, কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তা শোনার পর থেকেই অপেক্ষার প্রহর গুনছিল দেশের কোটি ফুটবল ভক্ত।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি।

ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। এরপর, বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজাকে নেয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামে।

এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে প্রথমবার দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

উল্লেখ্য, বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram