ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সমুদ্রবিজ্ঞান বিভাগের আন্তঃবিভাগ ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত

২৪ শে ফেব্রুয়ারী, ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগ কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হয় আন্তঃবিভাগ ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট -২০২৫। অনুষ্ঠানের অংশ হিসেবে ছিলো ছয়টি আকর্ষণীয় খেলা যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য ছিলো আলাদা আলাদা খেলা, আবার কিছু খেলায় শিক্ষকরা মেতে উঠেছিলেন শিক্ষার্থীদের সাথেই। বোর্ড/কার্ড গেমসের মধ্যে ছিলো দাবা, লুডো, উনো এছাড়াও আরো ছিলো ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ডার্ট নিক্ষেপ

ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট শুরু হয় সকাল ৯.০০ টা থেকে এবং দিনব্যাপি চলতে থাকে। বিকেল ৪.৩০ টায় পুরষ্কার বিতরনী শুরু হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিভাগীয় বর্তমান চেয়ারম্যান ড. আবু হেনা মো: ইউসুফ, অধ্যাপক ড. মো: জোবায়ের আলম, সহকারী প্রক্টর ড. আজম চৌধুরী এবং বিভাগীয় শিক্ষক আলিফ মোহাম্মদ খান উপস্থিত ছিলেন।

শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একইসাথে বন্ধুত্বপূর্ণ এবং শ্রদ্ধার সম্পর্ক গড়ে তুলতে এরকম অনুষ্ঠান প্রকৃত অর্থে প্রসংশনীয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram