ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৩৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৮, ২০২৫

‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন

‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন করা হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫। বাংলাদেশ সেনাবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজনের উদ্বোধন করেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় রাজধানীর ৩০০ ফিট এ এই ম্যারাথনের প্রথম দৌড় শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ।

জানা যায়, এবার এতে অংশ নিয়েছেন ১০,০০০ দৌড়বিদ। এছাড়াও ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন।প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য।

অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে।

ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার দুপুর ২:০০ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram