ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫

সেরা চারে কে কার মুখোমুখি

শেষের দ্বারপ্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারতম আসর। ৪৬ ম‌্যাচের বিপিএলের ৪২ ম‌্যাচ শেষ হয়েছে। বাকি চার ম‌্যাচ। দুইটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

সাত দলের বিপিএল শুরু হয়েছিল গত ৩০ ডিসেম্বর। নানা ঘটনা-অঘটন, নাটকীয়তা-উন্মাদনা-উত্তেজনা ছড়িয়ে শেষ হওয়া ৪২ ম‌্যাচের পর প্রতিযোগিতায় টিকে আছে এখন চার দল। যারা শিরোপার লড়াইয়ে আগামীকাল সোমবার থেকে মাঠে নামবে।

এদিন খেলা হবে দুইটি। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম‌্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস খেলবে প্রথম কোয়ালিফায়ার। ১২ ম‌্যাচে নয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে তামিমের বরিশাল। যারা গতবার জিতেছিল শিরোপা।

তাদের পরই আছে বিপিএলে ফেরা চিটাগং কিংস। ১২ ম‌্যাচে আট জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। এই দুই দল শীর্ষ দুইয়ে শেষ করায় তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার। যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

এলিমিনেটর ম‌্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। তারা তিন ও চার নম্বরে থেকে সেরা চার নিশ্চিত করেছে। এলিমিনেটরের বিজয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাজিত দল ছিটকে যাবে শিরোপা লড়াই থেকে।

প্রথম কোয়ালিফায়ার সোমবার সন্ধ‌্যা সাড়ে ছয়টায় শুরু হবে। এমিলিনেটর ম‌্যাচ হবে দুপুর দেড়টায়।

এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের চার দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ‌্যান ১-১ এ সমতায় রয়েছে। রংপুর প্রথম দেখায় খুলনাকে ৮ রানে হারিয়েছিল। দ্বিতীয় দেখায় খুলনা প্রতিশোধ নেয় ৪৬ রানের বড় জয়ে।

চিটাগং কিংস গতকাল রাতে ফরচুন বরিশালের টানা ছয় জয়ের মিছিল থামিয়েছে। ২৪ রানে তারা ম‌্যাচ হেরেছে। এর আগে প্রথম দেখায় বরিশাল জিতেছিল ৬ উইকেট। মুখোমুখি অবস্থান সমতায় থাকায় ‘ডু অর ডাই’ ম‌্যাচে লড়াইটা তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram