ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

ভারতকে ৩৬৯ রানে আটকে লিড পেলো অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে ভারতকে ৩৬৯ রানে অলআউট করেছে অস্ট্রেলিয়া। তাতে লিড পেয়েছে ১০৫ রানের।

৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। নিতিশ কুমার রেড্ডি ১০৫ ও মোহাম্মদ সিরাজ ২ রানে অপরাজিত ছিলেন। আজ রোববার (২৯ ডিসেম্বর, ২০২৪) চতুর্থ দিন সকালে তারা দুজন মাত্র ২২ বল মোকাবিলা করতে পারেন। দলীয় সংগ্রহে রান যোগ করতে পারেন ১১টি। দলীয় ৩৬৯ রানের মাথায় নিতিশ আউট হলে যবনিকাপাত ঘটে ভারতের ইনিংসের। নিতিশ ১৮৯ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় ১১৪ রান করেন। সিরাজ ৪ রানে অপরাজিত থাকেন।

বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন প্রত্যেকে ৩টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল সবকটি উইকেট হারিয়ে। অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে নেই। ৯১ রান তুলতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। তাদের লিড হয়েছে দুইশ’র কাছাকাছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram