ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৫
logo
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৪

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ক্যারিবীয়দের মুখোমুখি জ্যোতিরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বিগত ১০ বছরে কোনো জয় ছিল না বাংলাদেশের। জয় খরা কাটানোর লক্ষ্য নিয়েই এবারের আসরে মাঠে নেমেছিল বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য পূরণ করে মেয়েরা। পরের ম্যাচে ইংল্যান্ডকে হারানোর সহজ সুযোগ পেলেও হাত ফসকে যায়। তবে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে আছে নিগার সুলতানা জ্যোতির দলের। সেই লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা।

আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত রাত ৮টায়। এই ম্যাচ জিতলে বেঁচে থাকবে শেষ চারের আশা। তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে হিবে হিসেবনিকেশ। শেষ ম্যাচে শনিবার দুবাইয়ে জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। ম্যাচের আগে এ নিয়ে কথা বলেছেন অধিনায়ক জ্যোতিও। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উন্নতির জায়গা নিয়ে প্রশ্ন করা হয়। ব্যাটিংয়ে উন্নতি দেখতে চান জানিয়ে জ্যোতি বলেন, ‘এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে আরেকটি সহায়তা এলেই জয়ের দেখা পেত বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সেই আক্ষেপ ঘুচিয়ে ফেলতে চান জ্যোতি, ‘এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। গত দুই ম্যাচে বোলাররা খুব ভালো করেছে। কিন্তু ব্যাটিং নিয়ে ধুঁকছি। কাজেই আমরা এখানে উন্নতি করতে।’

বাংলাদেশের এই ভঙ্গুর ব্যাটিং লাইন আপে একমাত্র ভরসার নাম বলতে গেলে জ্যোতি নিজেই। তবে দুই ম্যাচে হাসেনি তার ব্যাট। স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন তিনি ১৮, ইংল্যান্ডের বিপক্ষে ১৫। নিজের ব্যাপারটাও বুঝতে পারছেন জ্যোতি। ব্যাট হাতে সেরা চেহারায় ফিরতে মুখিয়ে আছেন অধিনায়ক।

নিজের ব্যাটিং নিয়ে জ্যোতি বলেন, ‘আমি সবসময় চাই উপভোগ করতে। তবে ব্যাটিংয়ে যখন নামি, সবসময় আমার মাথায় থাকে যে, টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতির দাবি যা থাকে, তা মেটাতে হবে। তার পরও গত দুই ম্যাচে হয়তো নিজের খেলাটা আমি খেলতে পারিনি। দলের জন্য আরও অনেক কিছু অবশ্যই করতে পারি আমি। পরের ম্যাচে নিজের সেরাটা খেলতে চাই।’

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছিলেন, সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছেন তারা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই স্বপ্নকে জিইয়ে রাখতে চান জানিয়ে জ্যোতি আরও বলেন, ‘গ্রুপ পর্বে সবাই কিন্তু এখনও পর্যন্ত একটি করেই ম্যাচ জিতেছে। আমাদের চোখ সেমিফাইনালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পারলে সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরা চাইব সুযোগটা যেন নিতে পারি।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram