ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৪

কাউন্টিতে আজ মাঠে নামছেন সাকিব

পাকিস্তান সফরে গিয়ে স্বাগতিকদের টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার দ্বিপাক্ষিক সিরিজে ভারত মিশন টাইগারদের। সেখানে যাওয়ার আগে অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড গিয়েছেন। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলবেন সাকিব। দলের অন্যান্য খেলোয়াড়রা পাকিস্তান থেকে দেশে ফিরে আসলেও সাকিব আসেননি। কাউন্টিতে খেলবেন বলেই আসেননি দলের সঙ্গে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সারের হয়ে একটি চার দিনের ম্যাচে নামছেন সাকিব আল হাসান। তার দল সারে মুখোমুখি হবে সমারসেটের। বাংলাদেশ সময় বিকেল ৪টায় টন্টনে শুরু হবে ম্যাচটির প্রতিদিনের খেলা।

সারের হয়ে কাউন্টিতে ওপেন করেন ইংল্যান্ড জাতীয় দলে খেলা দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। বার্নস ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ৩২টি, সিবলি ২২টি। সারের সর্বশেষ ম্যাচে নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছেন বার্নস। সাকিবের দলের অধিনায়কও তিনি।

এই টন্টন স্টেডিয়ামে একটি সেঞ্চুরি আছে সাকিবের। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি।

উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। ওই সফরের দলে থাকবেন সাকিবও।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram