ঢাকা
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৫

ভ্যাপসা গরমের মধ্যেই হিলিতে ঘন কুয়াশা

দিনাজপুরের হিলিতে ভাদ্র মাসের সকাল এবার যেন নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ভ্যাপসা গরমের মাঝেও সকাল বেলা দেখা মিলছে শীতকালের মতো কুয়াশার। এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দেখা মিলে এই কুয়াশার।

অনেকেই বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে।

এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস বলছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই সঙ্গে আকাশ মেঘলা হওয়ায় এবং সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা ৯০ ভাগ বা তারও বেশি হওয়ায় হালকা কুয়াশা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ থেকে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram