ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫০
logo
প্রকাশিত : নভেম্বর ২০, ২০২৫

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ১৫৯৬ পদে নিয়োগ

সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১ হাজার ৫৯৬ জনকে নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৪ নভেম্বর।

আবেদন বিস্তারিত :

পদের নাম : সাহায্যকারী

পদসংখ্যা : ১৫৯৬

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়।

গ্রেড : ১৯

বেতন স্কেল : ৮,৫০০-২০,৫৭০ টাকা।

বয়সসীমা

১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram