ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে নিয়ম ভেঙেছেন ট্রাম্প? কী বলছে ফিফা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আসল বিশ্বকাপ ট্রফিতে হাত দেওয়ায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, ট্রাম্প নাকি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ছুঁয়ে একটি ‘অলিখিত নিয়ম’ ভেঙেছেন। তবে ফিফা জানিয়েছে, এমন দাবি সঠিক নয়।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ট্রাম্প। তার আগমনের কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় দর্শক, সাংবাদিক ও স্টেডিয়াম কর্মীদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়।

ম্যাচের নবম মিনিটে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও ট্রাম্পের হাতে আসল বিশ্বকাপ ট্রফিটি তুলে দেন। ট্রাম্প ট্রফিটিতে তিনবার আলতো চাপ দেন এবং হাসিমুখে রোনালদোর সঙ্গে ছবি তোলেন।

এ দৃশ্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে অনেকে লেখেন, ‘বিশ্বকাপ ট্রফি তো শুধু চ্যাম্পিয়নরাই ছুঁতে পারেন’, আবার কেউ প্রশ্ন তোলেন, ‘ট্রাম্প কি নিয়ম ভাঙলেন?’

তবে ফিফার নির্দেশিকায় কোথাও লেখা নেই যে কেবল বিশ্বকাপজয়ীরাই ট্রফি স্পর্শ করতে পারবেন। ফিফার ভাষ্য অনুযায়ী, মূল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার বিশেষ অনুমতি থাকে রাষ্ট্রপ্রধান, ফিফার কর্মকর্তাদের এবং সাবেক বিশ্বকাপজয়ীদের মতো নির্বাচিত ব্যক্তিদের।

সেই হিসেবে ট্রাম্প একজন রাষ্ট্রপ্রধান হওয়ায় ট্রফি স্পর্শ করতে কোনো নিয়ম ভঙ্গ করেননি।

এর আগে অবশ্য এমন বিতর্ক আরও দুবার হয়েছে। ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের পর গায়িকা রিহানা বিশ্বকাপ ট্রফি হাতে ছবি তুলেছিলেন, যা নিয়ে আলোচনা হয়েছিল।

আর ২০২২ কাতার বিশ্বকাপের পর সবচেয়ে বড় বিতর্কে জড়ান বিখ্যাত শেফ সাল্ট বে। তিনি মাঠে নেমে বিশ্বকাপ ট্রফি হাতে ছবি তোলেন এবং খেলোয়াড়দের বিরক্ত করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরে জানা যায়, ফিফার প্রটোকল ভঙ্গ করায় তার কর্মকাণ্ড নিয়ে তদন্তও হয়েছিল।

সব মিলিয়ে, ট্রাম্পের ট্রফি স্পর্শ করা নিয়ে যত বিতর্কই হোক, ফিফার নিয়ম অনুযায়ী তিনি কোনো বিধি লঙ্ঘন করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram