ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2026

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্র কর্তৃক বিমান হামলা শুরুর পর দক্ষিণ ইরানে এ ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী তাদের সপ্তম রাতের বিমান হামলা শুরু করার কিছুক্ষণ পরেই শুক্রবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বান্দার আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, তেহরান জানিয়েছে শুক্রবার হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ সতর্কবার্তা উপেক্ষা করে অনুমতি না নিয়েই অতিক্রম করার চেষ্টা করায় জাহাজটিকে লক্ষ্যবস্ত করেছে আইআরজিসি।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ব্যাপক সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করার পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর পরিকল্পনা করছে।

শুক্রবার ইরান জানিয়েছে, তারা সিরিয়ার আল-তানফ অঞ্চলে একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এই হামলায় কোনো মার্কিন সেনা নিহত বা আহত হননি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে বড় জয় পাচ্ছে এবং এর ফলাফল খুব শীঘ্রই স্পষ্ট হয়ে উঠবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram