ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2026

কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) তাসনিম নিউজের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

তাসনিম নিউজের সূত্রমতে ইরানের সামরিক বাহিনী কুয়েত ও জর্ডানে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। স্থানগুলোর মধ্যে কুয়েতে অবস্থিত ক্যাম্প উদাইরির একটি গোলাবারুদের ডিপো, আল সালেম ঘাঁটি ও সদর দফতর ভবন, গোলাবারুদের ডিপো এবং নিকটবর্তী সংযোগকারী সেতুসমূহ, জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটির সামরিক জ্বালানি ট্যাঙ্ক রয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে যে, কোনো শক্তি ইরানি জাতির মনোবলকে পরীক্ষা করার চেষ্টা করলে তাকে দেশটির সশস্ত্র বাহিনীর ইস্পাত-কঠিন সংকল্প ও জবাবের মুখোমুখি হতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram