ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2026

ইরানের বিরুদ্ধে হামলায় প্রথমবার সামুদ্রিক ড্রোন ব্যবহার যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে হামলায় প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এ অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), যেখানে নতুন এই যুদ্ধপ্রযুক্তির ব্যবহারের দৃশ্য উঠে এসেছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে একটি নৌঘাঁটির দিকে একযোগে অগ্রসর হয়ে হামলা চালাচ্ছে তিনটি সামুদ্রিক ড্রোন।

সেন্টকমের দাবি, অভিযানে একটি সাবমেরিন এবং একটি জাহাজ মেরামত কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

হামলায় ব্যবহৃত ড্রোনগুলোকে কর্সেয়ার আনম্যানড সারফেস ভেসেল হিসেবে উল্লেখ করেছে সেন্টকম। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে এমন চালকবিহীন সি-ড্রোন ব্যবহার করা হলো।

সামরিক পরিভাষায় এগুলোকে আনম্যানড সারফেস ভেসেল (ইউএসভি) বলা হলেও, চালক ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রিত হয়ে সমুদ্রপথে অভিযান পরিচালনা করতে সক্ষম হওয়ায় সাধারণভাবে এগুলো সামুদ্রিক ড্রোন বা সি-ড্রোন নামে পরিচিত।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ব্যবহৃত কর্সেয়ার সি-ড্রোনটি প্রায় এক হাজার পাউন্ড বিস্ফোরক বহনে সক্ষম। লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে এটি সরাসরি আঘাত হানতে পারে, যা উপকূলীয় সামরিক স্থাপনা ও নৌসম্পদ ধ্বংসে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। নতুন এই প্রযুক্তির ব্যবহার সমুদ্রযুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram