ঢাকা
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৯
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

খামেনির শোক র‌্যালি শুরু, লোকে লোকারণ্য তেহরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল থেকে রাজধানী তেহরানে শুরু হওয়া এ র‌্যালিতে যোগ দিতে লাখো মানুষ সমবেত হয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তারা এই জমায়েতকে ইরানের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হিসেবে বর্ণনা করেছেন। খবর প্রেস টিভির। সংবাদঅ্যালার্ট

সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে এই শোক র‌্যালিটি শুরু হয়। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সাবেক নেতার মরদেহ গত দুই দিন ধরে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছিল।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক শোক র‌্যালিটি প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হতে পারে। ১০ কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রাটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগারি হাইওয়েতে গিয়ে শেষ হবে।

এর আগে রবিবার (৫ জুলাই) ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার নামাজে ইমামতি করেন। একই সঙ্গে খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়্যেদাহ বুশরা হোসাইনি-খামেনির জানাজার নামাজও সম্পন্ন হয়।

প্রেস টিভির তথ্যমতে, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গত শুক্রবার থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল তেহরানে পৌঁছাতে শুরু করে। এর মধ্যে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে।

আজ সোমবার তেহরান শোকর‌্যালি শেষে মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে খামেনির আরেকটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বুধবার (৮ জুলাই) তার মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে নেওয়া হবে।

খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হোন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram