ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪০
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। তেমনি মিলছে জীবিতদেরও সন্ধান। এখন পর্যন্ত ৫৮৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আর আহত হয়েছেন ৪ হাজার ৩শ'র বেশি মানুষ।

গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উপকূলীয় শহর লা গুয়াইরায়। সেখানে প্রায় ৪ লাখ ৮০ হাজার বাসিন্দা বসবাস করতো। ধসে পড়েছে শতাধিক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭০ হাজারের বেশি পরিবার। রাজধানী কারাকাসেও বহু ভবন ও স্থাপনা ধসে পড়েছে।

তবে ভূমিকম্পের অনেক সময় পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন হাজার হাজার মানুষ। সময় যত গড়াচ্ছে, জীবিতদের উদ্ধারের সম্ভাবনাও তত কমে আসছে।

প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটের মধ্যেও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। একইসঙ্গে চলছে নিহতদের মরদেহ উদ্ধারের কাজ। প্রাণহানির সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা এখনও অনিশ্চিত। নিখোঁজ স্বজনদের খোঁজে উদ্ধারস্থলগুলোতে ভিড় করছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সেনাবাহিনীর কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। এখন মানুষের আপনাদের প্রয়োজন। ট্রাক্টর, এক্সকাভেটর ও নির্মাণ শ্রমিক নিয়ে দ্রুত উদ্ধারকাজ জোরদার করুন। আমরা আপনাদের অপেক্ষায় আছি।

সংকট মোকাবেলায় একসময় বৈরি সম্পর্ক থাকা যুক্তরাষ্ট্রও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। মেক্সিকো, চিলি, এল সালভাদরসহ আরও কয়েকটি দেশ পাঠিয়েছে উদ্ধারকারী দল। অনেক দেশ মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জোরালো হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram