ঢাকা
logo
প্রকাশিত : November 18, 2026

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন, পুড়েছে বৈদ্যুতিক তার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখার মূল ফটকে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ফটকের সঙ্গে লাগানো একটি বৈদ্যুতিক তার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে আনুমানিক ২টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের উত্তর পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া সদর শাখায় এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মীর লায়েক আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। পরে নিচে তাকিয়ে ব্যাংকের মূল ফটকে আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি চিৎকার করে অন্যদের ডাকেন এবং নিচে নেমে আসেন। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগুনে একটি বৈদ্যুতিক তার পুড়ে গেছে। এ ছাড়া আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশ পাওয়া গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, মঙ্গলবার গভীর রাতে গ্রামীণ ব্যাংকের মূল ফটকে আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকের মূল ফটকে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram