ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে: গালিবাফ

ইরানের পার্লামেন্টে স্পিকার ও প্রধান আলোচন মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির প্রশাসন ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।’

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সুইজারল্যান্ডের বিলাসবহুল পর্যটনকেন্দ্র বুর্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনা থেকে ‘ভালো অর্জন’ এসেছে।

গালিবাফ বলেন, ‘আমার মতে এই সফর ইতিবাচক ফল দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা, লেবানন ইস্যু, তেলের ওপর ছাড় (অয়েল ওয়েভার) এবং ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।’

এদিকে সুইজারল্যান্ডেরইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জব্দ করা সম্পদ নিয়ে ওয়াশিংটনের একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন।

তিনি জানান, ইরান যাতে এই অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন না করে বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও কাতার যৌথভাবে একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন পণ্য কেনা নিশ্চিত করা, যা একই সাথে আমেরিকার অর্থনীতি এবং ইরানের সাধারণ জনগণের উপকারে আসবে।

তথ্যসূত্র: দ্য ডন

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram