ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০০
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্প

ইরানের শীর্ষ নেতারা ফোন করে চলমান বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

তিনি জানান, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত ইরান না মানলে আগামী রাতেও তাদের ওপর ব্যাপক হামলা চালানো হবে।

তবে ট্রাম্পের এ দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান কখনোই হামলা বন্ধের জন্য ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেনি।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এটা শুধু যুদ্ধের দায় এড়ানোর জন্য দেওয়া একটি অজুহাত।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

জবাবে ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুসারে, এটি ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনে জবাব।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram