

লেবাননে ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল রবিবার হামলার পর এক লাফে ব্যারেলপ্রতি দুই ডলার বেড়েছে তেলের দাম।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে।
এদিকে বৈরুতে হামলার কারণে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরে পাল্টা হামলায় ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।
উভয় দেশে পাল্টাপাল্টি হামলা শান্তিচুক্তির ক্ষেত্রে নতুন করে বাধা হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
