ঢাকা
logo
প্রকাশিত : June 8, 2026

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিমানঘাঁটিটিতে সোমবার (৮ জুন) সকালে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলের আল-খারজ বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর ছড়ানোর পরপরই এই সতর্কতা আসে।

তবে এই আতঙ্ক ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই আরেকটি বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আল-খারজ অঞ্চলের ‘বিপদ এখন কেটে গেছে’। তবে প্রাথমিকভাবে কী ধরনের বিপদ বা হুমকি তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি প্রশাসন।

সৌদি আরবের আল-খারজ বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর ছড়ানোর পর আন্তর্জাতিক মহলে আঙুল ওঠে ইরানের দিকে। তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার সৌদি আরবে তারা কোনো হামলা চালায়নি।

সরকারি বার্তাসংস্থা আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরবের আল-খারজ ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram