ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪০
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান— আইডিএফ মুখপাত্রের হুঁশিয়ারি

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন।

রোববার (৭ জুন) রাতে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে ইরান থেকে মিসাইল ছোঁড়ার খবর নিশ্চিত করেন তিনি। হামলা প্রতিহতে তেলআবিবের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানান এফি ডেফরিন। বলেন, 'হিজবুল্লাহ বিরোধী অভিযান চালিয়ে যাবে ইসরায়েল।' তবে দ্রুতই ইরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।

ডেফরিন বলেন, 'কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। আমরা প্রস্তুত ছিলাম। হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি আছে আইডিএফ-এর। ইরান আরও একবার চরম ভুল করলো। তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছ।'

এর আগে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কট্টরপন্থি নেতা ইতমার বেন গাভির এক্সবার্তায় (সাবেক টুইটার) এক বাক্যে হুঁশিয়ারি দেন। বলেন, 'রাতেই পুড়তে হবে তেহরানকে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram