ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৮
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’— বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দেওয়া জবাব প্রত্যাখান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিক্রিয়াকে পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে এই সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের প্রতিক্রিয়ার কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি — একেবারেই অগ্রহণযোগ্য! এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের দেওয়া জবাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি কীভাবে বা কখন পুনরায় খুলে দেওয়া হতে পারে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

উল্লেখ্য, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানিয়েছে তেহরান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram