ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৮
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে তৃণমূল-বিজেপির পক্ষে-বিপক্ষে চলছে কোটি কোটি টাকার ‘বাজি’

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোট গণনা আজ সোমবার (৪ মে) সকাল ৮টায় শুরু হচ্ছে। এজন্য ৭৭টি গণনা কেন্দ্র খোলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরুতে পোস্টাল ব্যালট গোনা হবে। তারপরে শুরু হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা।

এবার কে ক্ষমতায় আসছেন তা নিয়ে চলছে অনলাইনে আলোচনা। এই নিয়ে যুক্তরাষ্ট্রে কোটি কোটি টাকার বাজি ধরা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পশ্চিবঙ্গের টিভি৯বাংলা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় প্রেডিকশন প্ল্যাটফর্ম ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৮ লাখ ডলারের (প্রায় ৪০ কোটি টাকা) বাজি ধরা হয়েছে। এই ডিজিটাল বাজারের সর্বশেষ ট্রেন্ড বলছে, জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে বিজেপি।

ওই মার্কেটের পরিসংখ্যান বলছে, বিজেপির জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা সেখানে ৪৩ শতাংশ। বাম-কংগ্রেস বা অন্যান্য দলগুলি সেখানে ১ শতাংশের নিচে রয়েছে। ওই প্রেডিকশন প্ল্যাটফর্মে এপ্রিলের শুরুতে তৃণমূল অনেক এগিয়ে ছিল।

প্রায় ৭৫-৮০ শতাংশ। কিন্তু প্রথম দফা শেষে ছবিটা বদলে যায়, বিজেপি ৫৪ শতাংশ পেয়ে একেবারে ফেভারিট হয়ে ওঠে। এরইমধ্যে আবার ২৬-২৭ এপ্রিল হঠাৎ ৬ লাখ ডলারের বেশি তৃণমূলের পক্ষে জমা পড়ে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের পর বিজেপি পুনরায় ৫৬ শতাংশ নিয়ে শীর্ষে ফিরে আসে।

বিজেপির জয়ের সম্ভাবনার ক্ষেত্রে শতাংশের বিচারে এগিয়ে থাকলেও লেনদেনের পরিমাণে তৃণমূল অনেক এগিয়ে।

তৃণমূলের পক্ষে লেনদেন হয়েছে প্রায় ১৮ লাখ ডলার, যেখানে বিজেপির পক্ষে ১১ লাখ ডলার। বিশ্লেষকদের মত, অনেক মানুষ তৃণমূলের হারের উপর বাজি ধরছেন। অন্যদিকে বড় বিনিয়োগকারীরা বিজেপির জয়ের উপর এককালীন মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন। এর ফলে বিজেপির জয়ের শতাংশ বেড়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram