ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৯
logo
প্রকাশিত : মে ২, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় ১০০ বিলিয়ন ডলার: আব্বাস আরাঘচি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রকৃত খরচ গোপন করে ভুয়া তথ্য প্রকাশ করেছে পেন্টাগন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে এর আগে পেন্টাগন জানিয়েছিল এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন মার্কিন ডলার।

পেন্টাগনের যুদ্ধের তথ্য ভুল বলে এরই মধ্যে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪০-৫০ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে।

শুক্রবার ( ১ মে) এক্স-এ দেওয়া পোস্টে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জুয়া এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ বিলিয়ন ডলার ক্ষতি করেছে যা সরকারি হিসেবে প্রকাশিত অঙ্কের চার গুণ।

তার ভাষায়, পেন্টাগন মিথ্যা বলছে… নেতানিয়াহুর সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

তিনি আরও দাবি করেন, পরোক্ষ খরচ আরও বেশি এবং প্রতিটি মার্কিন পরিবারের জন্য মাসিক খরচ প্রায় ৫০০ ডলারে পৌঁছেছে যা দ্রুত বাড়ছে।

আরাঘচি বলেন, ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়া মানেই আমেরিকার ক্ষতি।

ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram