ঢাকা
logo
প্রকাশিত : April 27, 2026

হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ প্রস্তাবে পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত রেখে বৈঠক পরবর্তী পর্যায়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সূত্রগুলো জানায়, প্রস্তাবটির মূল লক্ষ্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটানো এবং পারমাণবিক ইস্যুকে পরে আলোচনার টেবিলে তোলা।

তবে এই প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন বা ইসলামাবাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নৌ-অবরোধ চলছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, অবরোধ চলাকালে তারা ৩৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করার অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের ফলে ইরানি জলসীমায় কোনো জাহাজের প্রবেশ বা সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে, ইরানে মার্কিন যুদ্ধবিরতি চললেও দেশটির বন্দরে অবরোধ চালিয়ে যাওয়া হবে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেতে সেন্ট পিটার্সবার্গে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়া।

এর আগে রোববার পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন আব্বাস আরাগচি। এ নিয়ে দুই দিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করলেন তিনি। পাকিস্তানের দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আব্বাস আরাগচি দেখা করলেও মার্কিন কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠক করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram