ঢাকা
logo
প্রকাশিত : April 12, 2026

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুক হামলা, নিহত ১১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

গত শুক্রবার (১০ এপ্রিল) হেরাত প্রদেশের একটি জনপ্রিয় বিনোদনস্থলে এ দুর্ঘটনা ঘটে। হামলায় প্রথমে নিহতের সংখ্যা কম থাকলেও, পরে গুরুতর আহতদের মৃত্যুতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি পিকনিক স্পটে বন্দুক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শুক্রবার হেরাত প্রদেশের এনজিল জেলায় এই হামলায় প্রথমে চারজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রাদেশিক কর্মকর্তারা। তবে পরে গুরুতর আহত আরও সাতজনের মৃত্যু হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা ‘অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা’ দেহ মেহরি গ্রামের কাছে গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে সাধারণত মানুষের ভিড় বেশি থাকে।

হেরাতের এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, নিহতরা শিয়া মুসলিম ছিলেন এবং তারা স্থানীয় একটি মাজারে পিকনিক করতে গিয়েছিলেন। আফগানিস্তানে শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতে তারা বহুবার হামলার শিকার হয়েছেন।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বিবিসিকে বলেন, ‘একটি সন্ত্রাসী ঘটনায় সশস্ত্র ব্যক্তিরা এনজিল জেলার দেহ মেহরি গ্রামে ঘুরতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর গুলি চালায়’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি জানান, যে গ্রামে হামলাটি হয়েছে সেটি মূলত শিয়া অধ্যুষিত এবং সেখানে একটি শিয়া মাজার রয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ নামাজ ও জিয়ারতের জন্য আসেন।

সুত্র: বিবিসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram