ঢাকা
logo
প্রকাশিত : April 6, 2026

জ্বালানি সংকট তীব্র হওয়ায় সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা নেপালের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করেছে নেপাল।

গতকাল রোববার (৫ এপ্রিল) জরুরি মন্ত্রিসভা বৈঠকে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি একদিন থেকে বাড়িয়ে দুই দিন (শনিবার ও রোববার) করার সিদ্ধান্ত হয়।

নেপাল সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল জানান, জ্বালানি সরবরাহের অস্বস্তিকর পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।

এর আগে, নেপালে সপ্তাহে একমাত্র ছুটি ছিল শনিবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন সরকারি অফিস চলবে সোমবার থেকে শুক্রবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সরকার জানায়, জ্বালানি সংকট মোকাবিলায় পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনকে ধীরে ধীরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের বিষয়টিও বিবেচনায় নেয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে নিজস্ব তেল বা জীবাশ্ম জ্বালানির কোনো উৎস নেই। জ্বালানির জন্য প্রায় পুরোপুরি ভারত নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে দেশটিতে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার, বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত নেপাল অয়েল করপোরেশন জানিয়েছে, মূল্য বাড়ানোর পরও অন্যান্য জ্বালানি পণ্যে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram