ঢাকা
logo
প্রকাশিত : November 17, 2026

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান জানান, রাত আড়াইটার দিকে নৈশপ্রহরী নাসীরের চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। এ সময় ভবনের বারান্দার গ্রিলের পাশে আগুন জ্বলতে দেখেন। সেখানে কোকাকোলার বোতলসদৃশ একটি কাঁচের বোতল পড়ে ছিল, যার মুখে সলতের মতো কিছু লাগানো ছিল এবং তাতে আগুন জ্বলছিল।

তিনি আরও জানান, আগুন ভবনের ভেতরে ছড়াতে পারেনি। বোতলের ভেতরে থাকা দাহ্য পদার্থ শেষ হওয়া পর্যন্ত আগুন জ্বলেছে। দূর থেকে বোতলগুলো ছুড়ে মারার কারণে আগুন ভবনের ভেতরে ছড়ায়নি বলে ধারণা করা হচ্ছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, দুর্বৃত্তরা কাঁচ ও প্লাস্টিকের বোতলে আগুন লাগিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করেছে।

কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram