ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৪৪
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

কুয়েতে ইরানের অতর্কিত হামলা, বহুতল ভবনে ভয়াবহ আগুন

কুয়েতের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুয়েত সিটির সুউচ্চ টাওয়ারে আগুন জ্বলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, টাওয়ারটিতে কুয়েতের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির সদর দপ্তর অবস্থিত।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ঠেকানোর সময় ধ্বংসাবশেষ পড়ে কিছু বেসামরিক স্থাপনার ক্ষতি হয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবিরাম হামলা, বিপাকে পাকিস্তানইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবিরাম হামলা, বিপাকে পাকিস্তান
এক্সে কুয়েত সেনাবাহিনীর শেয়ার করা পোস্টে মুখপাত্র আরও জানান, দেশটির বিমানবাহিনী ‘শত্রুপক্ষকে আকাশপথে মোকাবিলা অব্যাহত রেখেছে’।

কুয়েতের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়েছে। এই যুদ্ধ কবে থামছে- তার লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যুদ্ধ শুরুর পর ইরান উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram