ঢাকা
logo
প্রকাশিত : February 28, 2026

মহারাষ্ট্রে ২ বছরে ৯৩ হাজারের বেশি নারী নিখোঁজে উদ্বেগ

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গত ২ বছরে ৯৩ হাজারেরও বেশি নারীর নিখোঁজ হওয়ার উদ্বেগজনক তথ্য জানা গেছে। বিজেপি শাসিত রাজ্যটিতে ৯৩ হাজারের বেশি নারী নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে প্রায় ২৬ হাজার নারীর কোনো খোঁজই পায়নি পুলিশ ও প্রশাসন। নারী সুরক্ষার এই বেহাল দশার ছবিটি ধরা পড়েছে সরকারি পরিসংখ্যানে। শুধুমাত্র ২০২৫ সালেই মারাঠাভূমে নিখোঁজ হয়েছেন ৪৮ হাজার নারী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪৫ হাজার। অবশ্য এই সময়ে মধ্যে যথাক্রমে ৩০ হাজার ৮৭৭ জন ও ৩৬ হাজার ৫৮১ জনকে উদ্ধার করেছে পুলিশ।

সরকারি পরিসংখ্যানে আরও বলা হয়, ২০২৪ সালে নিখোঁজ নাবালিকার সংখ্যা ছিল ১১ হাজার ৩১৩ জন। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ১১৩। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু গত বছরেই মুম্বই, নবি মুম্বই, রায়গড়, নাগপুর ও ছত্রপতি শিবাজিনগর থেকে নিখোঁজ হয়েছে ৪ হাজার ৯৮৯ জন কিশোর-কিশোরী। তাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। যদিও ৪ হাজার ৮১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের বিধানসভায় রাজ্যের নিখোঁজ হওয়া মানুষদের পরিসংখ্যান পেশ করেছে স্বরাষ্ট্র দপ্তর। সেখান থেকেই সামনে এসেছে নারী ও শিশু সুরক্ষার এই উদ্বেগজনক চিত্র।

এদিকে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশেও একই চিত্র ধরা পড়েছে । গত ৬ বছরে সে রাজ্যে নিখোঁজ হয়ে যাওয়া ৫০ হাজার নারীকে উদ্ধার করা যায়নি বলে সরকারিভাবে জানানো হয়েছে।

মধ্যপ্রদেশে নারী নিখোঁজ হওয়া নিয়ে বিধানসভায় প্রশ্ন করেছিলেন এক কংগ্রেস বিধায়ক। এরই উত্তরে সরকার জানিয়েছে, গত ৬ বছরে মধ্যপ্রদেশে নিখোঁজ হয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ নারী। তাদের মধ্যে ৫০ হাজারের বেশি মহিলার খোঁজই পাওয়া যায়নি। এই তালিকার শীর্ষে রয়েছে ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, জব্বলপুরের মতো শহরগুলি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram