ঢাকা
logo
প্রকাশিত : February 1, 2026

গাজায় ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, শিশুসহ নিহত ৩১

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, রাফা সীমান্ত খুলে দেওয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটলো। মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, খান ইউনিসের উত্তর-পশ্চিমের মাওয়াশি এলাকায় শনিবার শরণার্থীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজনই শিশু।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিহতদের দেহ নেওয়া হয়েছে। এ ছাড়া রেমালে এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আরও আটজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর সর্বশেষ এসব হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram