ঢাকা
logo
প্রকাশিত : January 29, 2026

ইরানে যুদ্ধ নিয়ে এবার তুরস্কের হুঁশিয়ারি

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে তা ভুল হবে। তিনি উভয় পক্ষকে কূটনীতির মাধ্যমে বিতর্কিত বিষয় সমাধানের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনাদোলু এজেন্সির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি।

হাকান ফিদান আরও বলেন, মার্কিন বন্ধুদের প্রতি আমার পরামর্শ হচ্ছে ইরানের সঙ্গে সকল সমস্যার সমাধান একের পর এক করে ফেলুন। পারমাণবিক ইস্যু দিয়ে শুরু করুন এরপর অন্যগুলো।

ইরানিদের এই অঞ্চলে আস্থা তৈরি করতে হবে উল্লেখ করে ফিদান বলেছেন, আঞ্চলিক দেশগুলো তাদের কীভাবে দেখছে সেদিকে তাদের মনোযোগ দেওয়া উচিত। এর কারণ তারা কোথাও যাচ্ছে না, আমরা কোথাও যাচ্ছি না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্পের এমন বার্তার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram