ঢাকা
logo
প্রকাশিত : January 29, 2026

পাকিস্তান ভ্রমণের আগে দুইবার ভাবুন, নাগরিকদের বার্তা যুক্তরাষ্ট্রের

নিজ নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডন বলেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত ২৬ জানুয়ারি পাকিস্তান ভ্রমণ নিয়ে সতর্কবার্তা হালনাগাদ করেছে। দেশটি মার্কিনীদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা দুইবার ভাবতে বলেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানে ক্রাইম, বিশৃঙ্খলা, সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি।

পাকিস্তানকে যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ সতর্কবার্তার তিন নম্বর ক্যাটাগরিতে রেখেছে। এর অর্থ হলো, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই পাকিস্তানে সন্ত্রাসী হামলা হতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে, পাকিস্তানের হোটেল, মার্কেট, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, পর্যটন কেন্দ্র, সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে হামলা হতে পারে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র পাকিস্তানের কিছু অঞ্চলে তাদের নাগরিকদের ভ্রমণ করতে সম্পূর্ণ নিষেধ করেছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল। এই অঞ্চলগুলোকে ক্যাটাগরি ৪ স্তরে রেখেছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram