ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2026

সিরিয়ায় সরকার ও কুর্দি বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি সই

কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। চুক্তি অনুযায়ী, ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার এবং সিরীয় সেনাবাহিনীতে একীভূত হওয়ার কথা রয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষর করে দু'পক্ষ। ১৪ দফা বিশিষ্ট বিস্তৃত চুক্তিপত্রে সরকারের পক্ষে প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং এসডিএফ-এর পক্ষে মাজলুম আবদি স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী কেন্দ্রীয় সামরিক বাহিনীর সাথে একীভূত করা হবে এসডিএফকে। এছাড়া আরব সংখ্যাগরিষ্ঠ প্রদেশ দেইর আল-জোর ও রাক্কা থেকে সরে যেতে সম্মত হয়েছে এসডিএফ। সোমবার রাজধানী দামেস্কে বৈঠকের কথা রয়েছে দু'জনের। এরপর প্রকাশ করবেন চুক্তির বিস্তারিত। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি হবে, যা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইদিন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram