ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪০
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬

১৬ স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেল ভারতীয় রকেট

ভারতের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা এসেছে ইসরোর (পিএসএলভি) সি-৬২ মিশন ব্যর্থ হওয়ার ঘটনায়। সোমবার (১২ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপণ হলেও শেষ পর্যন্ত রকেটটি কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়। এতে বহন করা ১৬টি স্যাটেলাইট বা উপগ্রহ হারিয়ে গেছে।

২৬০ টন ওজনের (পিএসএলভি) ডিএল রকেটটি সকাল ১০টা ১৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়।

রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ এবং সেগুলোর উৎক্ষেপণ স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। তবে তৃতীয় ধাপ চালু হওয়ার পরই সমস্যা দেখা দেয়। মিশন কন্ট্রোল থেকে আর কোনো টেলিমেট্রি তথ্য পাওয়া যায়নি, যা কক্ষপথে প্রবেশ ব্যর্থ হওয়ার ইঙ্গিত দেয়। উৎক্ষেপণের প্রায় আট মিনিট পর তৃতীয় ধাপে ত্রুটির কারণে মিশনের অগ্রগতি থেমে যায়।

ইসরো জানিয়েছে, রকেট নির্ধারিত গতিপথ থেকে সরে গিয়েছিল। এর কারণ জানতে ব্যর্থতা বিশ্লেষণ কমিটির তদন্ত শুরু করা হয়েছে।

ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন জানিয়েছেন, আমরা তথ্য বিশ্লেষণ করছি এবং প্রয়োজনীয় আপডেট শিগগিরই প্রদান করব।

(পিএসএলভি) সি-৬২ মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল।

এর মধ্যে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ এবং ইসরোর (ইওএস)-এন১ উপগ্রহও অন্তর্ভুক্ত ছিল।

আট মাসের মধ্যে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা। এর আগে (পিএসএলভি) সি-৬১ মিশনেও তৃতীয় ধাপে সমস্যার কারণে উপগ্রহ হারাতে হয়। এতে পিএসএলভির দীর্ঘদিনের উচ্চ সাফল্যের রেকর্ডে আঘাত এসেছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram