ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

যে কারণে ৪৫ হাজার ময়না পাখি আটক করেছে কাতার

পারস্য উপসাগরের দেশ কাতার স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আক্রমণাত্মক ময়না পাখির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ময়না পাখি আটক করা হয়েছে।

কাতারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় জানায়, ২০২৫ সাল পর্যন্ত পরিচালিত অভিযানে দেশটির ৪৫টি নির্দিষ্ট এলাকায় ৭৩১টি খাঁচা ব্যবহার করে এসব পাখি ধরা হয়েছে। ভবিষ্যতে আরও নতুন এলাকায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তা সালেহ আল-ইয়াফায়ি বলেন, ময়না পাখির সংখ্যা দ্রুত বাড়ায় দেশটির পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তিনি সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে ময়না পাখির দল দেখলে দ্রুত হটলাইনে জানানোর অনুরোধ করেন।

পাশাপাশি তিনি গাছ যথাযথভাবে ছাঁটাই করা এবং ভবনের দেয়ালের ফাঁকফোকর বন্ধ রাখার পরামর্শ দেন, যাতে এসব পাখি বাসা বাঁধতে না পারে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ময়না পাখি স্থানীয় পাখির প্রজাতি, কৃষিজ ফসল ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। এদের মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে, যা কাতারের পরিবেশগত ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সূত্র: গালফ টাইমস

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram