ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

মাদুরোর প্রেসিডেনশিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করলেন ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার প্রেসিডেনশিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ের মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার অভিযোগ তুলে ডেলসি রদ্রিগেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। এটি এমন একটি সামরিক বাহিনী, যা দেশের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকে। এখান থেকে প্রেসিডেন্টের দেহরক্ষী সরবরাহ করা হয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি রদ্রিগেজ মার্কিন দাবিগুলো মেনে না নেন, বিশেষত তেলের ক্ষেত্রে, তাহলে তিনি মাদুরোর চেয়েও কঠিন পরিণতির মুখোমুখি হবেন। ট্রাম্প মঙ্গলবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল নিতে পারে। তবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার এ বিষয়ে এখনও মন্তব্য করেনি।

রদ্রিগেজের কখনও প্রতিবাদী এবং কখনও সমঝোতাপূর্ণ মনোভাব প্রকাশ করছেন। তিনি মাদুরোর অপহরণকে "অপরাধমূলক" বলে মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছেন, কিন্তু একই সময়ে তার সরকার "মার্কিন সরকারের সঙ্গে সহযোগিতা" করার প্রস্তাবও দিয়েছে। এখন ভেনেজুয়েলার মানুষ ও আন্তর্জাতিক মহল দেখছে, রদ্রিগেজ দেশ চালানোর পথে কোন সিদ্ধান্ত নেবেন এবং তার সরকারের মধ্যে ভিন্ন মত বা বিভাজন হবে কিনা।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। জাতীয় পরিষদের বার্ষিক অধিবেশনে তিনি শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট পেয়েছে, সেই কষ্টের সঙ্গে শপথ গ্রহণ করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। আদালতে মাদুরো বলেছেন, আমি নির্দোষ এবং একজন সৎ মানুষ। আমি এখনও আমার দেশের প্রেসিডেন্ট।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram