ঢাকা
logo
প্রকাশিত : December 27, 2025

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, রাজধানীতে বিস্ফোরণ। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। শেল্টারে থাকুন।

ইউক্রেনের বিমানবাহিনীও পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখেছেন।

আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে তার আলোচনা হতে পারে। ঠিক এর আগেই ইউক্রেনে বড় হামলা চালাল রুশ সেনারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এ শান্তি আলোচনা ‘নস্যাৎ’ করে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির একটি ২০ দফা খসড়া তৈরি করেছেন। এতে বলা হয়েছে, যদি দুই দেশ এটি মানে তাহলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে এবং রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে আছে সেখানে অবস্থান করবে। অপরদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে। যেখানে পরবর্তীতে একটি ইকোনোমিক জোন তৈরি করা হবে।

সূত্র: এএফপি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram