ঢাকা
logo
প্রকাশিত : December 24, 2025

ত্রিপুরায় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

ত্রিপুরার ধর্মনগরে কর্তব্যরত অবস্থায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)।

ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে ধর্মনগরের মাহেশপুর এলাকায়। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে সেখানে ডিউটি করছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, রাতভর চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জি বি প্যান্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএসএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনা। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ত্রিপুরা টাইমস

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram