ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2025

ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার উপকূলের কাছে আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জাহাজটি আটকানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ক্রিস্টি নোয়েম জানান, পেন্টাগনের সহায়তায় মার্কিন কোস্ট গার্ড এই অভিযান চালায়।

তিনি বলেন, নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র তৎপর থাকবে। তার ভাষায়, এই তেল ‘এই অঞ্চলে মাদকসন্ত্রাসে অর্থ জোগাতে ব্যবহৃত হচ্ছে’।

এ ঘটনাকে ‘চুরি ও জলদস্যুতা’ বলে অভিহিত করেছে ভেনেজুয়েলা সরকার।

ভোররাতে চালানো এই অভিযান সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার আশপাশে কোনো তেলবাহী জাহাজ জব্দের ঘটনা। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ’ আরোপের নির্দেশ দেন।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram