ঢাকা
logo
প্রকাশিত : December 13, 2025

রাশিয়া, ভারত, চীন ও জাপানকে নিয়ে সি-৫ গ্রুপ গড়তে চান ট্রাম্প

বিশ্বমঞ্চে নতুন জোট তৈরি করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মঞ্চে বিশ্বের এমন পাঁচটি দেশ থাকবে, যেগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের জি-সেভেন গ্রুপের কোনো দেশকে না রেখে শুধু এশিয়ার শক্তিধর দেশগুলোকে নিয়ে ঐ মঞ্চ তৈরির চিন্তা করছেন ট্রাম্প। মঞ্চের নাম হতে পারে সি-ফাইভ।

সি-ফাইভ গ্রুপে কারা থাকতে পারে?

পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া, চীন, ভারত এবং জাপানের সঙ্গে আমেরিকা এই মঞ্চ তৈরির কথা ভাবছে। যদিও এই বিষয়ে ট্রাম্প প্রশাসন কিংবা অন্য কোনো দেশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও পলিটিকো জানিয়েছে, শক্তিধর দেশগুলোকে নিয়ে নতুন একটি গ্রুপ তৈরির চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই। গত সপ্তাহে হোয়াইট হাউজ থেকে প্রকাশিত একটি নথি থেকে এই বিষয়টি সামনে এসেছে বলে জানানো হয়েছে ঐ প্রতিবেদনে। এতদিন বিশ্বে শক্তিধর দেশের মঞ্চ বলতেই উঠে আসতো জি সেভেনের কথা। ধনী এবং গণতান্ত্রিক দেশগুলো এই মঞ্চে রয়েছে। এই ধাঁচেই সি-৫ তৈরির পরিকল্পনা চলছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

বিপুল জনসংখ্যা এবং শক্তিশালী অর্থনীতির দেশগুলো নিয়মিত আলোচনায় বসবে বলে মনে করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, আমেরিকা, জাপান, ভারত, রাশিয়া ও চীনকে নিয়ে তৈরি এই মঞ্চের প্রথম এজেন্ডা হতে পারে পশ্চিম এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। বিশেষ করে ইসরাইল-সৌদি আরবের মধ্যে সম্পর্ক সহজ করার কাজও করা হতে পারে। প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউজ এই নথির অস্তিত্ব স্বীকার করেনি। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হানা কেলি জানিয়েছেন, ঐ পরিকল্পনার কোনো ব্যক্তিগত বা গোপনীয় ভার্শন নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, সি-৫ তৈরির বিষয়টি একেবারেই ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ভাবনা হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram