ঢাকা
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

যুক্তরাষ্ট্রে কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে শিক্ষার্থী হতাহত, সন্দেহভাজন গ্রেপ্তার

কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গুলির ঘটনা ঘটেছে আবাসিক ডরমেটরির বাইরে। এ ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

ফ্রাঙ্কফোর্টের পুলিশ ও কাউন্টি শেরিফের ডেপুটিরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে তারা সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেন। পুলিশ এখনও এ ঘটনায় বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন শিক্ষার্থী নয়। হতাহত দুইজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমে কোনো মন্তব্য না করলেও বিশ্ববিদ্যালয় পরে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করবে বলে জানিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram