ঢাকা
logo
প্রকাশিত : December 7, 2025

দক্ষিণ আফ্রিকায় পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় দুর্বৃত্তদের গুলিতে ১ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দেশটির প্রেতরিয়া শহরে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শেবিন নামের অবৈধ একটি পানশালায় আচমকা বন্দুক নিয়ে ঢুকে পড়ে ৩ জন। কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে তারা।

নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে এ ঘটনায় আরও ১৪ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও জানা যায়নি হামলাকারীদের নাম-পরিচয়।

অপ্রত্যাশিত এই ঘটনার পেছনের কারণ এখনও স্পষ্ট করতে পারেনি কতৃপক্ষ। তবে বন্দুকধারী ব্যক্তিদের পাকড়াও করতে জোর অভিযান চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram