ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪১
logo
প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২৫

জ্বলজ্বল করা কাবা শরিফ মহাকাশ থেকে দৃশ্যমান

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিট রাতের বেলা মহাকাশ থেকে একটি চমকপ্রদ ছবি তুলেছেন। যেটি ইন্টারনেটে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কেননা পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচু থেকে তাঁর তোলা সেই ছবিটি সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র কাবা শরিফ। টাইমস অব ইন্ডিয়া।

ডন পেটিট উল্লেখ করেন, তিনি যে ছবিটি তুলেছেন তাতে ঝলমলে একটি উজ্জ্বল সাদা রঙের আলোর গোলক দেখা যাচ্ছে। আর সেটি হলো মক্কার বুকে অবস্থিত পবিত্র কাবা। জানা গেছে, ডন পেটিট তাঁর এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন চলতি মাসের ২ ডিসেম্বর। এতে তিনি লেখেন, মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফ, যা মহাকাশ থেকেও দৃশ্যমান। ছবিতে মক্কা নগরের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে। পাহাড়ি উপত্যকায় অবস্থিত মক্কার কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম)। লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মহাকাশ থেকে মক্কা নগর ঝলমলে দেখায়।

এদিকে পবিত্র শহর মক্কায় এ ‘দিব্য আলো’র দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এই ছবি তোলা ও সবাইকে তা দেখার সুযোগ করে দেওয়ায় অনেকে নভোচারী ডন পেটিটকে ধন্যবাদ দিয়েছেন। একজন লিখেছেন, মহাকাশ থেকে দেখা কাবার আলো একেবারেই আলাদা, যেন রাতের বেলা পৃথিবীর নিজস্ব চিরন্তন আলোয় তার আত্মা জ্বলজ্বল করছে। দিব্য জ্যোতি।

উল্লেখ্য, পেটিট একজন দক্ষ ‘অ্যাস্ট্রো ফটোগ্রাফার’ ও রসায়ন প্রকৌশলী। মহাকাশ থেকে তাঁর তোলা বিখ্যাত কয়েকটি ছবির মধ্যে রয়েছে- পৃথিবীর মেঘমালার ওপর চমকপ্রদ নক্ষত্রপথ (স্টার ট্রেইল), মহাদেশীয় চিরহরিৎ বনের ওপর নাটকীয় বজ্রঝড় এবং মেরু অঞ্চলজুড়ে নৃত্যরত উত্তরীয় আলো (অরোরা)।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram