ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2025

৫০ কোটি পাউন্ডে টেলিগ্রাফ কিনছে ডেইলি মেইল

যুক্তরাজ্যের ট্যাবলয়েড ডেইলি মেইলের মালিক ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট (ডিএমজিটি) জানিয়েছে, দ্য টেলিগ্রাফ সংবাদপত্রটি কেনার জন্য তারা মার্কিন-আমিরাতি কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০ কোটি পাউন্ডের চুক্তি করেছে।

শনিবার লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ডিএমজিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ অধিগ্রহণের জন্য রেডবার্ড আইএমআই-এর সঙ্গে ৫০কোটি পাউন্ড মূল্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডিএমজিটি।’

১৭০ বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী সংবাদপত্রটি কিনে নেওয়ার সম্ভাবনা ডিএমজিটিকে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ ডানপন্থী মিডিয়া গ্রুপে পরিণত করতে পারে।

ব্রিটেনের অন্যতম বৃহৎ পত্রিকা দ্য টেলিগ্রাফ কেনার জন্য চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র-ভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স। কিন্তু সম্প্রত তারা আলোচনা থেকে সরে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram